শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্ব (Educational Sociology)
NEW SYLLABUS BASED ON NEP 2020
পশ্চিমবঙ্গের সমগ্র বিশ্ববিদ্যালয়ের (VU/CU/KU/WBSU/NSOU/BU/ UGB)
শিক্ষাবিজ্ঞান বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর স্তরের সুনির্দিষ্ট, অভিন্ন পাঠক্রম অনুসারে রচিত একটি আদর্শ মানের বিষয়ভিত্তিক গ্রন্থ
Book Title:
শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্ব (Educational Sociology)
Authors:  Dr. Mita Howladar | Shyamal Debnath | Biplab Dey | Debasmita Kundu 
About the Authors 
Dr. Mita Howladar
Associate Professor, Department of Education, Jadavpur University, Kolkata, West Bengal, India. 
Shyamal Debnath
State Aided College Teacher (SACT-Category -I), Department of Education, Surendranath College, Barrackpore, West Bengal, India.
Biplab Dey
Guest Lecturer (Education), Deuli Govt. P.T.T.I & Researcher, West Bengal State University, Barasat, North 24 Parganas, West Bengal, India
Debasmita Kundu
Assistant Professor, Idan Teachers Training College, Paschim Nekra, Panskura, Purba Medinipur, West Bengal, India
Copyright Signature: By Authors © 
ISBN: 978-93-6008-004-4
( Paperback/ Softback) Edition -1
Rs:299/-
First Published on: 25/06/2026
Language: Multiple languages 
Published by : AMITRAKSHAR 
PUBLISHERS
Kolkata -700068
Website: www.amitrakshar.co.in
Website link: https://www.amitrakshar.co.in/book/
Email: amitraksharpublishers@gmail.com
Phone/ WhatsApp Number: 9735768900
 
মানব সমাজ একটি পরিবর্তনশীল ও গতিশীল ব্যবস্থা। সমাজের গঠন, সংস্কৃতি, মূল্যবোধ, শিক্ষা, পারস্পরিক সম্পর্ক এবং সামাজিক প্রতিষ্ঠানসমূহের কার্যপ্রণালী সম্পর্কে বৈজ্ঞানিক বিশ্লেষণই সমাজতত্ত্বের মূল বিষয়। সমাজতত্ত্ব কেবল সমাজকে জানার বিদ্যা নয়; এটি মানুষের সামাজিক আচরণ, সামাজিক পরিবর্তন, সামাজিক সমস্যা এবং সামাজিক উন্নয়নের গভীর অনুসন্ধান। শিক্ষা ও সমাজ একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে সম্পর্কযুক্ত। সমাজ যেমন শিক্ষাকে প্রভাবিত করে, তেমনি শিক্ষাও সমাজের পরিবর্তন, উন্নয়ন ও পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শিক্ষার সঙ্গে সমাজতত্ত্বের সম্পর্ক অনুধাবন বর্তমান শিক্ষাব্যবস্থার ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয়। বর্তমান গ্রন্থ “সমাজতত্ত্ব, শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্ব এবং শিক্ষার সমাজতত্ত্ব” পশ্চিমবঙ্গ ও ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের NEP 2020 ভিত্তিক স্নাতক পাঠ্যক্রম অনুসারে রচিত একটি বিষয়ভিত্তিক সহায়ক গ্রন্থ। বিশেষত শিক্ষাবিজ্ঞান ও শিক্ষক-শিক্ষণ সংক্রান্ত পাঠ্যক্রমে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের প্রয়োজনের কথা মাথায় রেখে বইটি প্রণয়ন করা হয়েছে। 
গ্রন্থটির মূল উদ্দেশ্য হল সমাজতত্ত্ব, শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্ব এবং শিক্ষার সমাজতত্ত্বের মৌলিক ধারণাগুলিকে সহজ, সুস্পষ্ট ও বিশ্লেষণধর্মীভাবে উপস্থাপন করা, যাতে শিক্ষার্থীরা বিষয়টির তাত্ত্বিক ও ব্যবহারিক দিক সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জন করতে পারে। এই গ্রন্থে সমাজতত্ত্বের অর্থ, প্রকৃতি, পরিধি ও গুরুত্ব; শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্ব এবং শিক্ষার সমাজতত্ত্বের ধারণা ও পারস্পরিক সম্পর্ক; সামাজিক গোষ্ঠী ও সামাজিকীকরণ; সামাজিক পরিবর্তন, সামাজিক স্তরবিন্যাস ও সামাজিক সচলতা; সংস্কৃতি, সাংস্কৃতিক পশ্চাদপদতা ও সামাজিক সমস্যা; সামাজিক সংস্থা ও শিক্ষার সম্পর্ক; এবং বিশ্বায়ন, বেসরকারিকরণ, উদারীকরণ, পাশ্চাত্যকরণ, সংস্কৃতায়ন, আধুনিকীকরণ ও টেকসই উন্নয়নের মতো সমসাময়িক সামাজিক ধারণাসমূহ বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। প্রতিটি অধ্যায়ে বিষয়বস্তুকে সহজবোধ্য ভাষায় ব্যাখ্যা করার পাশাপাশি প্রয়োজনীয় সংজ্ঞা, বৈশিষ্ট্য, গুরুত্ব, তুলনামূলক আলোচনা এবং শিক্ষাগত তাৎপর্য অন্তর্ভুক্ত করা হয়েছে। 
শিক্ষার্থীদের পরীক্ষাভিত্তিক প্রস্তুতির সুবিধার্থে প্রতিটি ইউনিটের শেষে প্রশ্নোত্তরভিত্তিক অনুশীলনী সংযোজন করা হয়েছে। এর ফলে শিক্ষার্থীরা যেমন বিষয়বস্তুর উপর সুস্পষ্ট ধারণা লাভ করতে পারবে, তেমনি পরীক্ষার প্রস্তুতিও আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে শিক্ষক, গবেষক এবং আগ্রহী পাঠকদের কাছেও বইটি সহায়ক গ্রন্থ হিসেবে বিবেচিত হবে বলে আমাদের বিশ্বাস। গ্রন্থটি প্রস্তুত করার ক্ষেত্রে বিভিন্ন প্রামাণ্য গ্রন্থ, গবেষণামূলক নিবন্ধ, বিশ্ববিদ্যালয় পাঠ্যক্রম এবং নির্ভরযোগ্য শিক্ষাবিষয়ক উৎস অনুসরণ করা হয়েছে। বিষয়বস্তুর যথাসম্ভব নির্ভুলতা ও প্রামাণিকতা রক্ষার চেষ্টা করা হয়েছে। তবুও অনিচ্ছাকৃত কোনো ত্রুটি বা সীমাবদ্ধতা থেকে গেলে পাঠক ও বিশেষজ্ঞ মহলের মূল্যবান মতামত ভবিষ্যৎ সংস্করণকে আরও সমৃদ্ধ করতে সহায়তা করবে। 
গ্রন্থটির মৌলিকতা রক্ষার ক্ষেত্রেও আমরা বিশেষভাবে সচেতন থেকেছি। পাণ্ডুলিপিটি iThenticate সফটওয়্যারের মাধ্যমে পরীক্ষা করা হয়েছে এবং সেখানে 0% Overall Similarity রিপোর্ট পাওয়া গেছে। Submission ID: troid-3117:598963181 Submission Date: Jun 10, 2026 (GMT+5:30) File Name: SOCIOLOGY book.docx, Filtered from the Report Small Matches (less than 10 words) Internet sources. এই ফলাফল গ্রন্থের মৌলিকতা রক্ষার ক্ষেত্রে আমাদের সচেতন প্রচেষ্টারই প্রতিফলন। আমরা আন্তরিকভাবে আশা করি, এই গ্রন্থ সমাজতত্ত্ব ও শিক্ষার পারস্পরিক সম্পর্ক বোঝার ক্ষেত্রে শিক্ষার্থীদের জ্ঞানচর্চাকে সমৃদ্ধ করবে এবং তাদের মানবিক, সামাজিক ও নৈতিক চেতনার বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে।
 
— লেখকমণ্ডলী

DOI Link :