Book Title: জয় গোস্বামীর কবিতার শৈলী: তাত্বিক প্রয়োগ
সাতের দশকের অন্যতম কবি জয় গোস্বামী কেন জনপ্রিয় হয়ে উঠেছিলেন? তাঁর কাব্যরীতির কোন বিশেষ গুণ কবিতা-পাঠক ও কবিতা-অনুসন্ধানীদের আকৃষ্ট করেছিল? তাঁর কাব্য বিষয়ের সঙ্গে শৈলীর অন্তর্লীন সম্বন্ধ কেন এতটা গাঢ় হয়ে উঠেছিল? কবিতার বিষয় নির্বাচন, কাব্য নির্মাণ ও কৌশল, ছন্দরীতি নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষায় কবিতা সৃষ্টির শুরু থেকেই তিনি কবিতা পাঠকের নজর কাড়েন। তাঁর কবিতার শৈলীবিচারে শৈলীবিজ্ঞানী NILS ERIK ENKVIST তাঁর ‘Linguistics and Stylistics’ (১৯৬৪) গ্রন্থে শৈলী নির্ণয়ের যেসব পদ্ধতির কথা বলেছেন প্রধানত সেগুলোকে কবিতাবিচারের মানদন্ড হিসেবে ধরা হয়েছে। সেইসঙ্গে তাঁর কবিতার ভিতরে শৈলীর সমান্তরালতা (Parallelism), প্রমুখন (Forgrounding), বাক্যের অধিগঠন ও অধোগঠন (Deep Structure and Surface Structure) প্রভৃতি ব্যাখ্যা করতে কুপম্যান ও স্পোর্টিকেল-এর ‘P.C.O.B Theory’, জিওফ্রি লিচের ‘বিচ্যুতিতত্ত্ব’(Deviation Theory), ফার্দিনান্দ দ্য স্যসুরের ‘চিহ্নতত্ত্ব’ (Semiology) এবং চম্স্কির ‘সংবর্তনী সঞ্জননী ব্যাকরণ’ (Transforming Generative Gammmer) তত্ত্বের প্রয়োগ দেখানো হয়েছে। একদিকে বিশ শতকের সাহিত্য সমালোচনার নতুন দিগদর্শন, অন্যদিকে জনপ্রিয় কবি জয় গোস্বামীর কবিতা---গ্রন্থটি শুধু শৈলীবিজ্ঞান নয়, বাংলা কাব্যচর্চার ইতিহাসকেও নতুন আলোয় দেখতে সাহায্য করবে।
(Joy Goswamir Kobitar Shaili: Tattwik Proyog)
লেখক/ Author
ড. কেশব মল্লিক
Dr. Keshab Mallik
লেখক পরিচিতি:
ড. কেশব মল্লিকের জন্ম ২৪ অক্টোবর ১৯৮৮ খ্রিস্টাব্দে। তিনি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের আলিপুরদুয়ার জেলার অন্তর্গত কামাখ্যাগুড়ি সংলগ্ন মধ্যপারোকাটা গ্রামে জন্মগ্রহণ করেন। ২০১১ সালে আসাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গভাষা ও সাহিত্য বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সেই বছরই পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের শিক্ষকতা পরীক্ষায় উত্তীর্ণ হন। বর্তমানে তিনি উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের অন্তর্গত ভদ্রকালী হাইস্কুলে শিক্ষকতা করছেন। ২০১৩ সালে সর্বভারতীয় ইউজিসি নেট (UGC NET) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আসাম বিশ্ববিদ্যালয়, শিলচর থেকে পরপর এম.ফিল (M.Phil) ও পিএইচ.ডি (Ph.D) ডিগ্রি লাভ করেছেন। উল্লেখযোগ্য বিভিন্ন পত্র-পত্রিকার পাশাপাশি নানা সম্পাদকীয় বইতেও নিয়মিত অনেক গুরুত্বপূর্ণ গবেষণাধর্মী প্রবন্ধ লিখেছেন। তাঁর বিশেষ আগ্রহের জায়গা মূলত কবিতা, ভাষা ও সাহিত্যতত্ত্ব। সেইসঙ্গে প্রবন্ধ, নাটক, লোকসংস্কৃতি, পপুলার কালচার, সমাজতত্ত্ব, দর্শন প্রভৃতি ভাষা-সাহিত্য-সমাজ-সংস্কৃতির নানা ক্ষেত্রে স্বচ্ছন্দ পদচারণা তাঁকে একজন বহুমুখী চিন্তাবিদ করে তুলেছে। জাতীয় ও আন্তর্জাতিক স্তরের অনেক সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন। ‘হিজল’ (ISSN:2349-8013) নামক একটি পিয়ার-রিভিউড ও রেফারিড জার্নালের কো-এডিটর হয়ে নিয়মিত নিজেকে গবেষণামূলক কাজে নিযুক্ত রাখছেন।
___________________________
লেখক :
ড. কেশব মল্লিক (M.A, B.Ed., M.Phil, Ph.D)
সহকারী শিক্ষক, ভদ্রকালী হাইস্কুলে , উত্তর দিনাজপুর , পশ্চিমবঙ্গ, ভারত।
______________________
Copyright Signature: By Author ©
ISBN : 978-93-6008-007-5
( Hardback)
Edition -1
Rs: 400/-
First Published on: 27/09/2025
Language: Bengali
Published by : AMITRAKSHAR PUBLISHERS
Kolkata -700068
Website: www.amitrakshar.co.in
Website link: https://www.amitrakshar.co.in/book/
Email: amitraksharpublishers@gmail.com
Phone Number: 9735768900